সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর ইন্তেকাল

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর ইন্তেকাল

বাগমারা প্রতিনিধি:
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ (৬২) শনিবার সকাল সাড়ে ৮ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 
শনিবার বিকেল সাড়ে ৪ টায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী শেখকে রাষ্ট্রীয় মর্যদায় চাঁনপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 
রাষ্ট্রীয় মর্যদায় দাফনের সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভুমি) আলমগীর হোসেন, বাগমারা থানার উপপরিদর্শক(এসআই) আব্দুল গনি, উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা কমান্ডার সাহার আলী, ডিপুটি কমান্ডার আব্দুল জব্বার, সাংগঠনিক কমান্ডার ওয়াজেদ আলী, ভবানীগঞ্জ পৌর কমান্ডার আব্দুল খালেকসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা বৃন্দরা।
স/শ