আন্তর্জাতিক

করোনার থাবায় প্রাণ গেল আরও প্রায় ৯ হাজার মানুষের

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় গত ২৪ ঘণ্টায় (সোমবার) প্রাণ গেল আরও প্রায় ৯ হাজার মানুষের। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৮ লাখ ৬০ হাজার ছুঁইছুঁই। মোট আক্রান্ত ৮ কোটি ৬১ লাখের কাছাকাছি।

সোমবারও ১৬শ’র বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি তিন লাখ ৬২ হাজার ছুঁইছুঁই। দ্বিতীয় সর্বোচ্চ- ৬শ’র মতো প্রাণহানি ছিল ব্রাজিলে; দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৯৭ হাজারের কাছাকাছি। জার্মানিতেও মারা গেছেন সোয়া ৫শ’র মতো মানুষ। দিনে ৪শ’ থেকে ৫শ’ মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া। দৈনিক প্রাণহানি সাড়ে ৩শ’র বেশি ছিল ইতালি, মেক্সিকো, ফ্রান্সে।

করোনায় মৃত্যুতে তৃতীয় শীর্ষ দেশ ভারতে দৈনিক প্রাণহানি কমলেও মৃতের সংখ্যা দেড় লাখ ছুঁয়েছে। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ২৮ হাজারের মতো।

 

 

সুত্রঃ কালের কণ্ঠ

ট্যাগ: