সদ্য প্রকাশিত
মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশ কোথায়? আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক
খেলা

বাংলাদেশ বিশ্বসেরাদের সঙ্গে লড়তে প্রস্তুত: ওয়াসিম আকরাম

নিউজ ডেস্ক২০ মে ২০২৬১ মিনিট পড়া
বাংলাদেশ বিশ্বসেরাদের সঙ্গে লড়তে প্রস্তুত: ওয়াসিম আকরাম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে টাইগাদের উন্নতি দেখে মুগ্ধ পাকিপাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

নিজের ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে ওয়াসিম আকরাম লিখেছেন, পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হারতে দেখে সত্যিই হতাশ লাগছে, তবে বিজয়ীদের পুরো কৃতিত্ব দিতেই হবে—বাংলাদেশ সম্পূর্ণ দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছে।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও লেখেন, আগে বাংলাদেশে ধীরগতির ও বেশি টার্ন নেওয়া উইকেট দেখা যেত, কিন্তু এখন তারা দারুণ টেস্ট পিচ তৈরি করছে, যা তাদের দ্রুত উঠে আসা পেসারদের সাহায্য করছে। সেই পেস আক্রমণের সামনে পাকিস্তানকে পিছিয়ে পড়তেই হয়েছে। এখন বাংলাদেশ এই ফরম্যাটে বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশের পেস আক্রমণের নতুন সেনসেশন নাহিদ রানার বোলিং আলাদাভাবে নজর কেড়েছে এই পাক কিংবদন্তির। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারা এই তরুণ পেসারের প্রশংসা করে ওয়াসিম আকরাম বলেন, নাহিদ রানার মতো প্রতিভা সত্যিই দেখার মতো—অসাধারণ এক বোলার। অভিনন্দন বাংলাদেশ!

 

সূত্র: যুগান্তর