ধর্ম

বসে বিয়ের খুতবা দেওয়া কি শরীয়তসম্মত?

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : আমি একজন আমেরিকাপ্রবাসী। সেদিন এক বিদেশি বন্ধুর বিয়ের দাওয়াতে গেলে দেখি সেখানকার একজন বৃদ্ধ আলেম বসে বিয়ের খুতবা দিচ্ছেন। বিষয়টি আমার কাছে খটকা লাগলেও এ বিষয়ে জ্ঞান না থাকায় চুপ ছিলাম। প্রশ্ন হলো, বসে বিয়ের খুতবা দিলে আদায় হয়?

-আব্দুল্লাহ, নিউইয়র্ক

উত্তর : বিয়ের খুতবা দাঁড়িয়ে ও বসে উভয় অবস্থায় পড়া যায়।

দাঁড়িয়ে পড়ার ওপর কোনো বাধ্যবাধকতা নেই এবং দাঁড়িয়ে পড়াই সুন্নত—এ কথার প্রমাণও পাওয়া যায় না। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৮/৩২০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৬/৬৩)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।