সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

বরগুনায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
বরগুনায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বরগুনার আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল সিকদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের খাকদান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জয়নাল সিকদার নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটছিলেন। ওই সময় কাটা বাঁশটি সড়কের পাশের বিদ্যুৎ সরবরাহের লাইনের ওপর পড়ে যায়।

এসময় তিনি বাঁশ নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, ‘সড়কের পাশে থাকা বিদ্যুৎ লাইনের ওপর কাটা বাঁশ পড়ার পর নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।’

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নিশ্চিত করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।