নিজস্ব প্রতিবেদক :
পাইনবাবগঞ্জের শিবগঞ্জে বড় ভাইকে হত্যায় ছোট ভাই ও দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন। এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দুই জনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির সহিমুদ্দীন মন্ডলের ছেলে মোস্তফা (৬৫) ও তার দুই ছেলে নয়ন আলী (৪২) এবং মিলন আলী (২৪)।









