সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
বগুড়ায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত
বগুড়া, যুবক, কুপিয়ে, হত্যা, পূর্বপশ্চিমবিডি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি মুরগির খামারে লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার শাজাহানপুরে অবস্থিত তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন– পঞ্চগড় জেলার সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।

প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ (পোলট্রি ফার্ম) আলমগীর হোসেন বলেন, রায়ণ ও রশিদুল লিফটে করে মুরগির খাবার নিয়ে সাততলায় যাচ্ছিলেন। ছয়তলায় পৌঁছামাত্রই লিফটের ক্যাবল ছিঁড়ে মাটিতে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

সুত্রঃ যুগান্তর