সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ ভাই নিহত

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ ভাই নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহতরা হলেন- নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলবাজার এলাকার মৃত সোলায়মান হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৪৫) ও আবু হানিফ (৩৫)। তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

আহতদের চারজন হলেন– একই এলাকার আকমল হোসেন (৪০), আশিকুর রহমান (৩৬), পলাশ (৩৫) ও এরশাদ (৩৪)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রির কাজ করেন। তারা নিজ এলাকা নওগাঁয় ধানকাটার জন্য বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

জানা যায়, চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নওগাঁ যাচ্ছিল।

সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকামুখী একটি খালি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশাররফ হোসেন মারা যান।

আহত ৫-৬ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে তার ভাই আবু হানিফ মারা যান।

এদিকে রাশেদুল হাসান নামে এক ব্যক্তি জানান, বাসে অন্তত ৪৮ যাত্রী ছিলেন। তারা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তারা নওগাঁয় ধানকাটার জন্য সোমবার রাত ৯টার দিকে রাঙ্গুনিয়া হাসানি বাজার থেকে রওনা দেন।

লকডাউন থাকায় তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুমতি নিয়ে আসছিলেন।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশনমাস্টার রতন হোসেন জানান, আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর থানার ওসি হুমায়ন কবির জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছেন। এ ব্যাপারে শেরপুর থানায় মামলা হয়েছে।

সূত্র: যুগান্তর