সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে মাঠে সংঘর্ষ,আহত ১০

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২১২ মিনিট পড়া
বগুড়ায় ফুটবল খেলা নিয়ে মাঠে সংঘর্ষ,আহত ১০

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে রাশেদুল ইসলাম ও আসাদুজ্জামান নামের দুই জন দর্শক গুরুত্বর আহত হয়েছেন। উপজেলার চাঁপাপুর ইউপির বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায় আহত রাশেদুলের দায়েরকরা মামলায় ১০ জনকে আসামী করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও মামলাসূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরপুর গ্রামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সে টুর্নামেন্টে বুধবার বিকেলে পালংকুড়ী ও বিহিগ্রামের মধ্যে সেমিফাইনাল খেলা শুরু হয়। খেলায় রেফারি আরিফুল হক গোল নিয়ে ভুল সিদ্ধান্ত দিয়েছেন এমন অভিযোগ ওঠে। এতে বিহিগ্রাম দলের খেলোয়ারদের সাথে রেফারির গোন্ডগোলের এক পর্যায়ে খেলা পরিচালনা কমিটির লোকজনদের সাথে মারপিট শুরু হয়।এতে দুপক্ষের মারপিটে অন্তত ১০জন আহত হন।

এদের মধ্যে বিহিগ্রামের দর্শক রাশেদুল ইসলাম ও আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করা হয়। রাশেদুল গুরুত্বর আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত রাশেদুল বাদী হয়ে ওইদিন রাতেই চাপাপুরের রফিকুল ইসলামের ছেলে মিলন (৩০), জাবেদ আলীর ছেলে রকি (২৭), আখের আলীর ছেলে রানা (২৬), আহম্মেদ আলীর ছেলে আরিফ (৩২), লাল্টুর ছেলে সাগর (২৮), মিঠুর ছেলে সুমন (৩৩), শাহাদতের ছেলে শাহিনুরসহ (৩২) আরো অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলা বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স/জে