সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় নব্য জেএমবি নেতা আটক

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
বগুড়ায় নব্য জেএমবি নেতা আটক

বগুড়ায় নগদ অর্থ ও জিহাদি বইসহ মোহাম্মাদ কামরুজ্জামান (৪২) নামে এক নব্য জেএমবি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ৷আটক মোহাম্মাদ কামরুজ্জামান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহাজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে।

বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

এসময় কামরুজ্জামানের ব্যাগ তল্লাশি করে ৩ লাখ ৩৮ হাজার ৬৩১ বাংলাদেশি টাকা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। যার মধ্যে সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিংগিত রয়েছে। সেইসঙ্গে ১৬টি জিহাদি বইও উদ্ধার করা হয়।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন