সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় ছুরিকাঘাতে নারী নিহত

নিউজ ডেস্ক২০ জুলাই ২০১৮১ মিনিট পড়া
বগুড়ায় ছুরিকাঘাতে নারী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:  বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিরনী বালা (৪৩) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জুলাই) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে নিজ ঘরে এ ঘটনা ঘটে।

চিরনী নন্দীগ্রাম পৌর শহরের কালিকাপুর এলাকার সুরেশ প্রামাণিকের স্ত্রী। তিনি পেশায় ইট ভাঙার শ্রমিক ছিলেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজেদের ঘরে শুয়ে পড়েন। তবে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরের দরজা খুলে রাখেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে চিরনী বালাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার ও স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।