সদ্য প্রকাশিত
বগুড়া

বগুড়ায় ঘুষ নেওয়ার অভিযোগে এক ভূমি কর্মকর্তাকে আটক করেছে দূদক

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বগুড়ায় ঘুষ নেওয়ার অভিযোগে এক ভূমি কর্মকর্তাকে আটক করেছে দূদক

নিজস্ব প্রতিবেদক,বগুড়া:

বগুড়ায় ঘুষ নেওয়ার সময় জেলার নন্দিগ্রাম উপজেলা ভুমি কর্মকর্তা ভারপ্রাপ্ত কানোনগোকে  দূর্নীতি দমন কমিশন দূদক আটক করার ঘটনা ঘটেছে ।
আটককৃত মিজানুর রহমানের বাড়ি রাজশাহী জেলার বাগমারা থানার বানাইপুর গ্রামের ইমাজ উদ্দিন এর  ছেলে বলে জানা যায় ।

পুলিশ ও দুদক জানায় – বগুড়া শহরের ঠনঠনিয়ার  হিন্দুপাড়া এলাকার পার্থ চক্রবর্তী  জেলার নন্দিগ্রাম উপজেলায়   তার  জমির  খারিজের কাগজ করতে যায় উপজেলার ভূমি কর্মকর্তা ভারপ্রাপ্ত কানোনগো মিজানুর রহমানের কাছে । এ সময় তার কাছে ৪ হাজার টাকা ঘুষ চাইলে সে বগুড়ার দূর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করলে দুদক কর্মকর্তারা পুলিশকে সাথে নিয়ে তাকে ঘুষের টাকা সহ আটক করে  থানায় নিয়ে য়ায় ।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে ।
স/শ