
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় অনুমোদন ছাড়াই ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে। আর পুকুর খনন করার পর তোলা মাটি বিক্রি করা হচ্ছে। এতে ক্রমেই কমছে চাষের জমি। এ সংক্রান্ত অভিযোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেশ কয়েকটি মাঠে অভিযান চালায় ভ্রাম্যামান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন অভিযান চালিয়ে দুই জনকে কারাদন্ড ও একজনের অর্থদন্ড দেন।

তিনি জানান, ভূমি সংরক্ষন আইন উপেক্ষা করে একশ্রেণীর অর্থলোভী জমির মালিক মাঠের ফসলী জমিতে ভেকু মেশিন দ্বারা মাটি কেটে পুকুর খননের কাজ করে আসছিল। এ সংক্রান্ত অভিযোগে বৃহস্পতিবার(৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কাশিমালা গ্রামের মাঠে অভিযান চালিয়ে ফসলী জমিতে পুকুর খনন করায় কাশিমালা গ্রামের আব্দুল হান্নানের ৫০ হাজার টাকা অর্থদন্ড, হারুনুর রশিদের ৭ দিন ও এস্কেভেটর চালক আব্দুল হাইকে ৩ দিনের কারাদন্ড দেওয়া হয়।
এ সময় ৪টি এস্কেভেটর মেশিন জব্দ করা হয়।
স/জে









