সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিউজ ডেস্ক১২ মে ২০২১১ মিনিট পড়া
বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোরছালিন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহীর। বুধবার (১২ মে) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার সাহারপুকুর বাজার এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহত মোরছালিন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মৌকুড়ি গ্রামের জামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, বুধবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন থেকে মোরছালিন তার বন্ধু তানভীরকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সাহারপুকুর বাজার এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের চাতালের কাছে
পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে তাদের সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তারা দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সন্ধ্যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক মোরছালিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর তানভীরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
স/অ