সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ২ ট্রাকে আগুন

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
বগুড়ায় ২ ট্রাকে আগুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়া সদরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল থেকে আলু লোডের অপেক্ষায় থাকা খালি ট্রাকে আগুন ধরে গেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে মানিকচক বাজারে দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন এ তথ্য দিয়েছেন।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, অবরোধকারী দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে ট্রাক ও ভাঙারি পণ্য পুড়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হবে।

অপরদিকে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ট্রাকের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ককটেল বিস্ফোরণ হয়ে ট্রাকে আগুন ধরে যায়।

পুলিশ কর্মকর্তারা জানান, অবরোধকারীরা রাতের আধারে দীঘলকান্দি ও মানিকচকে দুটি ট্রাকে আগুন দেয়। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।