সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে প্রার্থী হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭২ মিনিট পড়া
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে প্রার্থী হওয়ার আহ্বান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে এক অনলাইন আবেদনে স্বাক্ষর করেছেন ৪২ হাজার মানুষ।

প্যারিসে এমনকি ওবামার পক্ষে নির্বাচনী প্রচারাভিযানের পোস্টার পর্যন্ত পড়ে গেছে। এতে শোভা পাচ্ছে প্রেসিডেন্ট ওবামার সেই জনপ্রিয় শ্লোগান, “ইয়েস, উই ক্যান।”

 

প্রেসিডেন্ট ওবামা যেহেতু ফ্রান্সের নাগরিক নন তাই সেখানে তাঁর প্রার্থী হওয়ার কোন সুযোগই নেই।

 

কিন্তু যারা এই প্রচারণা চালাচ্ছেন তারা বলছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা কেউই যে মানুষকে অনুপ্রাণিত করতে পারছেন না সেটার প্রতি দৃষ্টি আকর্ষণই তাঁদের লক্ষ্য।

 

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ২৩শে এপ্রিল। যদি কোন প্রার্থীই নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট না পান, তখন সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা হবে।

 

ফ্রান্সের নির্বাচনে কট্টর দক্ষিণপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের নেতা মারিন লে পেন এখনো পর্যন্ত জনমত জরিপে এগিয়ে আছেন। তবে ভোট যদি দ্বিতীয় রাউন্ডে গড়ায় তখন তিনি মধ্য দক্ষিণ পন্থী প্রার্থী ফ্রাঁসোয়া ফিলন বা মধ্যপন্থী ইমানুয়েল ম্যাকরনের কাছে হেরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

 

মারিন লে পেনকে কিভাবে ঠেকানো যায় সেটা নিয়ে নানা ধরণের কথাবার্তা চলছে ফ্রান্সে।

 

প্রেসিডেন্ট ওবামাকে কাল্পনিক প্রার্থী করার আইডিয়াটা মূলত সেখান থেকেই এসেছে।

এই প্রচারণার পেছনে যারা আছেন, তারা তাদের পরিচয় প্রকাশ করছেন না।

 

একজন বলেছেন, তারা একটা কৌতুক হিসেবে এটা শুরু করেছিলেন। কিন্তু অনেকে এটাকে আবার খুব সিরিয়াসলি নিচ্ছেন যেটা তাদের উদ্দেশ্য ছিল না।

 

“আমরা এটাকে একটা ‘জোক’ হিসেবেই রাখতে চাই।”

সূত্র: বিবিসি বাংলা