বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা লিব্রা নিয়ে জল্পনা

নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাগুজে মুদ্রার দিন হয়তো বেশি দিন থাকবে না। এর মধ্যেই চীনে সামাজিক যোগাযোগ সাইট উইবো দিয়ে লেনদেন করার কাজ চালাচ্ছে চীন।

তারও আগে বিট কয়েনে ইনভেস্ট করে লাখ লাখ ডলার আয় করেছে পৃথিবীর বিভিন্ন দেশের অনলাইনে বিশ্বস্ত মানুষ। এবার আসছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা, এ নিয়েও চলছে বিভিন্ন ঘটনা প্রতি ঘটনা। ফ্রান্স বলেছে, তারা ইউরোপে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি লিব্রা উন্নয়ন ব্লক করে দেবে।

ফরাসি অর্থমন্ত্রী বলেছেন, গ্রাহক ঝুঁকি এবং সরকারের আর্থিক সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ নিরসনের ব্যবস্থা না করা অবধি লিব্রার জন্য কোনো ধরনের পরিকল্পনা এগোতে পারে না।

সম্প্রতি প্যারিসে ভার্চুয়াল মুদ্রার বিষয়ে একটি সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, আমি একেবারে পরিষ্কার করেই বলতে চাই, এ পরিস্থিতিতে আমরা ইউরোপের মাটিতে লিব্রার বিকাশের অনুমোদন দিতে পারি না। আগামী বছর জুনে ফেসবুক আদের ভার্চুয়াল মুদ্রা লিব্রা আনার পরিকল্পনা করেছে।

তবে কিছু বিশেষজ্ঞ তাৎক্ষণিক সতর্কবার্তা প্রকাশ করে যে এটি সরকার এবং তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো থেকে ব্যবসায়ের গতি ভিন্ন দিকে যেতে পারে এবং অর্থনীতির ওপর সরকার ও ব্যাংকের নিয়ন্ত্রণ স্থানান্তর হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন।

এ ছাড়াও ক্যামব্রিজ অ্যানালিটিকার ডেটা কেলেঙ্কারি নিয়েই সবচেয়ে বেশি সমালোচনায় পড়ে ফেসবুক। কারণ তারা গ্রাহকদের ডেটার বেহাত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

ফলে ক্রিপ্টোকারেন্সির মতো বিষয়টি আনলে যে গ্রাহকদের ডেটার বেহাত হওয়া ঠেকাতে পারবে ফেসবুক এমন নয়। এর আগে ফেসবুক ২০২০ সালের প্রথমার্ধেই লিব্রা আনার ঘোষণা দিয়েছে।

সে জন্য গত জুনে অবশ্য প্রতিষ্ঠানটি এই ডিজিটাল মুদ্রা লেনদেনের জন্য পেপাল, ভিসা, মাস্টারকার্ড, ইবে, স্পটিফাইয়ের মতো বড় বড় অন্তত ২৭ প্রতিষ্ঠান একমত হয়েছে বলেও জানায়। লিব্রা দেখাভালের জন্য ২৭টি কোম্পানির সমন্বয়ে গঠন করা হয়েছে লিব্রা অ্যাসোসিয়েশন।

লিব্রার দাম যাতে অস্বাভাবিকভাবে ওঠানামা না করে, তা নিশ্চিত করতেই কাজ করবে তারা। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ইস্যুতে ফান্ড বরাদ্দ দেয়ার কাজ করবে সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানটি।

লিব্রা অ্যাসোসিয়েশনের সদস্য কোম্পানিগুলো হল : পেপ্যাল, ইবে, স্পটিফাই, উবার, লিফট, ভিসা ও মাস্টারকার্ড। তবে ফ্রান্সের এমন বক্তব্যের পর ইউরোপে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটির ভার্চুয়াল মুদ্র্রা আনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াল।