প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেপ্তার
নিউজ ডেস্ক১২ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে সেই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার (১২ আগস্ট) ভোররাতে উপজেলার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫ তাকে গ্রেপ্তার করে।
দুপুরে র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার যুবকের নাম মিনহাজ উদ্দিন (২০)। তিনি জেলার চারঘাটের ইউসূফপুর সিপাইপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। অপহরণের শিকার মেয়েটি ইউসূফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।র্যাব জানায়, ইউসূফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়ার পথে মিনহাজ প্রতিনিয়ত নানাভাবে বিয়ের প্রলোভনসহ কুপ্রস্তাব দিতেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলে যাওয়া-আসার সময় প্রতিনিয়ত হুমকি ও প্রাণনাশের ভয়-ভীতিও দেখাতেন তিনি। বিষয়টি তার পরিবারকে জানালে তিনি আরো ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর ক্ষতি করার চেষ্টা করেন।গত ৩০ জুলাই সকাল পৌনে ৯টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন।
তিনি ইউসফপুর গ্রামের পুরাতন বিজিবি ক্যাম্পের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছান। কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে মিনহাজ আরো দুজন ব্যক্তির সহায়তায় ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে বানেশ্বর অভিমুখে অজ্ঞাত স্থানে যায়। পরবর্তীতে চারঘাট থানায় ওই ছাত্রীর মা অপহরণ সংক্রান্ত একটি মামলা করেন।র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, ‘এরই পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার ও নিখোঁজ ভুক্তভোগীকে উদ্ধারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ইউসূফপুর সিপাইপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূলহোতা মিনহাজকে গ্রেপ্তার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।
আসামি ও ছাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।