জাতীয়

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় তিন বিভাগে পাস ২০ হাজার ৬৪৭ জন

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -এ ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন।

গত বছরের ২০ মার্চ এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ট্যাগ: