নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে বৃহস্পতিবারের খেলায় ল্যাবরেটরী সরকারী হাই স্কুল ১৪ রানে হারায় দারুস সালাম মার্দ্রাকে।

টসে জয়ী ল্যাবরেটরী খেলতে নেমে ৪২.৩ ওভারে কটি উইকেট খুইয়ে ১৭৬ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ তুষার ৫৪ ও সোহেল ১৯ রান করে।
বিপক্ষে সজিব ২৭ রান খুইয়ে৩টি,সাব্বির ৩০ রান খুইয়ে ২টি ও জুবায়ের ২৪ রান খুইয়ে ৪ টি উইকেট নেয়।
জবাবে দারুস সালাম খেলতে নেমে ৪৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ রোম্মান ২২ ও তুহিন ৫৯ রান করে। বিপক্ষে তুষার ৪৩ রান খুইয়ে ৩টি উইকেট নেয়।
স/আর










