গোদাগাড়ী প্রতিনিধি:
প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে গোদাগাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভা হয়।

আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের সকল জেলা, উপজেলা ও ইউনিয়নের সকল প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকল পর্যায়ের নেতৃবুন্দের সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথপোকথোন ও মতবিনিময় করার নির্দেশনা আসায় আজ সোমবার উপজেলার বিভিন্ন প্রশাসনিক ও সুধিজনদের সাথে আলোচনা করে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ইসহাক, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, উপজেলা ভাইসচেয়ারম্যান কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি, মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমোর চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় আগামী ১২ তারিখ এর আগে সকল কর্মকর্তাদের প্রধান দের নিকট হতে নিজ নিজ মন্ত্রণালয়ের দেশের উন্নয়ন সম্বলিত ও সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ফেস্টুন ও ব্যানার গোদাগাড়ী শহিদ ফিরোজ চত্ত্বর হতে থানারোড় উপজেলা প্রশাসন ক্যাম্পাস সাজানোর সিদ্ধান্ত গ্রহণ হয়।
এছাড়াও এটিকে কি ভাবে সর্বসম্মতি ভাবে সফল করা যায় তা আলোচনায় সার্বিক বিষ নিয়ে আলোচনা হয়। পরে মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা সভা অনুষ্ঠিত হয়।
স/অ










