সদ্য প্রকাশিত
খেলা

প্রথমার্ধে ৬ গোল খেয়ে ইতিহাসে সবচেয়ে বড় হারের শঙ্কায় বাংলাদেশ

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া
প্রথমার্ধে ৬ গোল খেয়ে ইতিহাসে সবচেয়ে বড় হারের শঙ্কায় বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ ১-৬ ইন্দোনেশিয়া (প্রথমার্ধ শেষে)

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর জন্মদিন আজ। সতীর্থরা দারুণ ফুটবল খেলে বিশেষ দিনটা স্মরণীয় করে রাখবেন, হামজা নিশ্চয় এমনটাই চেয়েছিলেন।

কিন্তু বাংলাদেশ দলের যা অবস্থা, তাতে হামজা দ্রুত আজকের দিনটা ভুলে যেতে চাইবেন। ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ৬ গোল খেয়েছে বাংলাদেশ। নিজেদের ফুটবল ইতিহাসে কোনো ম্যাচে বিরতির আগে এই প্রথম এতগুলো গোল হজম করল লাল-সবুজের দল।

বিরতির পর বাংলাদেশ সবচেয়ে বড় পরাজয় এড়াতে নামবে।

বাংলাদেশের সবচেয়ে বড় হার ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৮২ সালে ইরানের বিপক্ষে। দুই ম্যাচেই ৯-০ গোলে হেরেছিল। এ ছাড়া ১৯৭৫ সালে হংকংয়ের কাছে হেরেছিল ৯-১ গোলে।
জার্কাতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার ৬ গোলের চারটিই করেছেন মিচেল লি বেকার।

বাংলাদেশের হয়ে এক গোল শোধ করেছেন শাহরিয়ার ইমন।