সদ্য প্রকাশিত
রাজশাহী

প্রতিবন্ধী শিশু এ্যানিকে ধর্ষনের পর হত্যার ঘটনায় লফস’র উদ্বেগ

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
প্রতিবন্ধী শিশু এ্যানিকে ধর্ষনের পর হত্যার ঘটনায় লফস’র উদ্বেগ

প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহী মহানগরীর ভাটাপাড়ায় এলাকায় প্রতিবন্ধী শিশু এ্যানি ওরফে নূরীকে ধর্ষনের পর হত্যা করার ঘটনা ঘটেছে যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এই ধরনের বর্বচিত ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে।

 

লফস এর নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন বলেন রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি হতাশজনক এ্যানি হত্যার ঘটনা আবারো প্রমাণ করল। এই ধরনের ঘটনা সমাজে ব্যপক ভীতি ও অস্থিরতা সৃষ্টি করবে।

 

লফস এই জঘন্যতম হত্যার সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছেন। তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধ মাত্রা বৃদ্ধি পাবে।

স/শ