সিল্কসিটিনিউজ ডেস্ক: একের পর এক জোরালো আক্রমণের মুখে ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ প্যারাগুয়ে। যার মাশুলও দিতে হয়েছে তাদের। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গিয়ে আরো দুটি গোল হজম করতে হয়েছে প্যারাগুয়ে।
নেইমার, মার্সেলো, পালিনিহোদের দাপটে টিকতেই পারেনি প্যারাগুয়ে। শেষে তিন-শুন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমারের ব্রাজিল।

ব্রাজিলের সাওপাওলোর এরিনা কোরিনথিয়ানস মাঠে অতিথি প্যারাগুয়েকে শুরু থেকেই কোণঠাসা করে রাখে ব্রাজিল। ফলে খেলার ৩৪ মিনিটের মাথায় ফিলিব কুটিনিহো’র গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এক-শুন্য গোলের ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর থেকেই আবার আক্রমণভাগ শানিত করেন ব্রাজিল। একের পর এক আক্রমণে যেন দিশেহারা হয়ে নিজেদের গোল পোস্ট রক্ষার্থেই সময় ব্যয় করতে হচ্ছিল প্যারাগুয়ান খেলোয়াড়দের।
এরই মধ্যে ৬৪ মিনিট নিজের একান্ত প্রচেষ্টায় দলের জন্য দ্বিতীয় গোলটি এনে দেন ব্রাজিল তারকা নেইমার। পরে ৮৫ মিনিটে নেইমার, পালিনিহো থেকে পাস পেয়ে আরেক অভিজ্ঞ মার্সেলো ব্যধান আরেক দফা বাড়িয়ে তিন-শুন্যতে নিয়ে যান। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় প্যারাগুয়ানদের। স/আর









