চাঁপাইনবাবগঞ্জ

পূর্ব শত্রুতার জেরে হত্যা মামলায় জড়ানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক২ জুলাই ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের দুরলবপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পূর্ব শত্রুতার জেরে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, দুরলবপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় পূর্ব শত্রুতার কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করছে।

এতে নারী-শিশুসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

হামলার আশঙ্কায় পরিবারের অনেক সদস্য বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলেও দাবি করা হয়।
তারা আরও বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ১০ জুন দুরলবপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন। ওই ঘটনার পর সম্প্রতি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নাসিরউদ্দিন সাথে মোটোফোন যোগে যোগাযোগের জন্য একাধিকবার ফোন দেয়া হলে বন্ধ পাওয়া যায় ।
অন্যদিকে, সংশ্লিষ্ট থানার কর্মকর্তা বলেন :
এ বিষয়ে মামলা হয়েছে এবং বিবাদী যদি এছাড়া দায়ের করে আইনগত প্রক্রিয়াধীন করা হবে।