নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর রাজপাড়া থানার চরমাঝারদিয়াড় এলাকায় কমিউনিটি পুলিশিং এর আয়োজনে মাদক, সন্ত্র্যাস, জঙ্গীবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ৩ টার তিকে চরমাঝারদিয়াড় নিম্নমাধ্যমিক স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম।
পুলিশ কমিশনার বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করেন। চরমাঝারদিয়াড় অঞ্চলে তথ্য বক্স বসানোর হবে। প্রয়োজনে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হতে পারে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দায় চৌধুরী, পবা উপজেলা চেয়ারম্যান জনাব মো. আশরাফুল হক তোতা, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জিল হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
স/শ










