পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে সহকারী কাজীর ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার জিউপাড়া গ্রামে ঐই গ্রামের শহিদুল ইসলামের দশ শ্রেণী পড়ুয়া ছাত্রী (১৫) এর বিয়ের অনুষ্ঠান চলছিল নাটোর জেলার কাফুঁরিয়া গ্রামের জনৈক এক বরে সাথে। সেসময় গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলা র্নিবাহী অফিসার ও র্নিবাহী ম্যাজিষ্টেড মোঃ নুরুজ্জামান ও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনা স্থলে হাজির হয়।
নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে কনে পরিবারের ও বরের পরিবারের লোকজন পালিয়ে যায়। হাতেনাতে ধরা পরে জিউপাড়া এলাকার সহকারী কাজি আব্দুল মাজেদ (৪০)।
পরে তাকে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান অদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেড মোঃ নুরুজ্জামান সহকারী কাজী আব্দুল মাজেদকে ১ মাসের জেল দেন।
স/শ











