পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাপসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল পৌনে ৪ টায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স শোনার জন্য দুপুর ২টা থেকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লস্করপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শরিফ, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান।
ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রুবেল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দীন আল ওয়াদুদ।
উল্লেখ্য, পুঠিয়া উপজেলার ১৩টি গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স গণভবন থেকে সরাসরি সম্প্রসারিত করা হয়।
স/তা










