সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় নির্মানাধীন সড়কের পাড় ধসে ট্রাক দিঘিতে

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় নির্মানাধীন সড়কের পাড় ধসে ট্রাক দিঘিতে

পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় নির্মানাধীন সড়কের পাড় ধোসে সিমেন্ট বোঝাই ট্রাক দিঘিতে পড়েছে বলে জানা গেছে। পুঠিয়া পৌরসভার রাজবাড়ির সাথে পিরগাছা সংযোগ সড়কে এ ঘটনা ঘটেছে।

 

এই সড়কটি পুঠিয়া পৌরসভার ঠিকারদার খালেদ হোসেন লালনের ঠিকাদারী প্রতিষ্ঠান পুর্ণ সংস্কারের কাজ করছে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  সোমবার সকাল সাড়ে ১০টার সময় পুঠিয়ার ব্যবসায়ী রফিক তার পিরগাছা বাড়ি সংলগ্ন গোডাউনে ঔই সড়ক দিয়ে ট্রাক বোঝাই তিন’শ বস্তা সিমেন্ট নিয়ে যাচ্ছিলেন। পথে মধ্যে পুঠিয়া রাজবাড়ি থেকে পিরগাছা নির্মানাধীন সংযোগ সড়কটির মুখে ট্রাকটি শিবচকির পাড় ধসে আটকে যায়। অনেক চেষ্টা করে ট্রাকটি সেখান থেকে তুলতে না পেরে ট্রাক চালক সিমেন্টের বস্তা নামিয়ে নেওয়ার সময় ট্রাকটি পার্শ্বের শিবচকির দিঘিতে পড়ে যায়।

 
এ ব্যাপারে ব্যাবসায়ী রফিক সিল্কসিটি নিউজকে জানান, ট্রাকটি ট্রাকের ড্রাইভার না চলিয়ে তার হেলপার চালাচ্ছিল। ঘটনা স্থলে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাকটি সড়কের পাড়ের কিনারায় দিয়ে যাওয়ার সময় ট্রাকটি উল্টে দিঘিতে পরে যায়।

 
এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
স/শ