সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা নিহত ছেলে আহত

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা নিহত ছেলে আহত

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। নিহত হলেন, চারঘাট উপজেলার শিবপুর গ্রামের তমেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০) ও তার ছেলে আমের আলী (৩০) আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে রাজশাহী থেকে ঢাকা গামী একটি ট্রাক (ঢাকা-ট-১৮-১৯৫৩) এর একটি ট্রাক চাপায় দিয়ে চলে যায়।

এ সময় এলাকাবাসী পুঠিয়া ফায়ার সার্ভিসকে খরব দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় আহত আনসার আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ছেলে আমের আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির জানান, এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

স/আ