সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ইউএনওর হস্তক্ষেপে পণ্ড হয়েছে বাল্যবিয়ে। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার জনের ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার পালোপাড়া গ্রামের আজেদ আলীর ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীর সাথে রাজশাহীর শিরোইল কলোনীর সিদ্দীকুর রহমানের ছেলে সোহাগের বিয়ের অনুষ্ঠান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান আজেদের বাড়িতে অভিযান চালান। এ সময় কনের বাবা আজেদ আলী, মা নিলুফা বেগম, এবং বরের বাবা সিদ্দীকুর রহমান, দুলাভাই বাদশাকে আটক করে থানায় নিয়ে আসেন।

 
পরে তাদের  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

 

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৩ এর আওতায় মেয়ের বাবা আজেদ আলীকে ১ হাজার টাকা, মা নিলুফা বেগম কে ১ হাজার টাকা, এবং ছেলের বাবা সিদ্দীকুর রহমানকে ৫১ হাজার টাকা, এবং দুলাভাই বাদশাকে ১ হাজার টাকা মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
স/শ