পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মামলায় ৬ মাসের স্বশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ অন্য অপরাধে আরও চারজনকে গ্রেফতারের করা হয়েছে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৯ জানুয়ারী (বৃহস্পতিবার) দিনগত রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী কান্দ্রা এলাকার মৃত. ইউনুস মোল্লার ছেলে আসাদুল ইসলাম, ওয়ারেন্ট ভুক্ত আসামী রঘুরামপুর এলাকার ইয়ামিন আলীর ছেলে আলাল, একই এলাকার মৃত. সোহান আলীর ছেলে আবেদ আলী, দীঘলকান্দি এলাকার মৃত লোকমান আলী ছেলে কাউসার ও পুঠিয়া থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত আসামী উপজেলা ধোপাপাড়া এলাকার মৃত. আব্দুল রশিদের ছেলে মিলন আলী।
স.আর









