নাটোর

পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক৩০ মে ২০২৬২ মিনিট পড়া

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পুঠিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০মে) বিকাল ৪ টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, জেলা জাসাসের আহবায়ক ও দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি মুন্সী আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল আলম খন্দকার লাল্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা প্রভাষক সোহেল মন্ডল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা প্রভাষক আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন আলাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার, সদস্য সচিব আব্দুল মজিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বানেশ্বর হাট ইজারাদার জাকির হোসেন রাসেল, সাবেক উপজেলা যুবদলের সভাপতি খলিলুর রহমান খলিল, বিএনপি নেতা আজাদ মন্ডল, বিএনপি নেতা কসুম মন্ডল, বিএনপি নেতা আজিজ মেম্বার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন আহমেদ, উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াশিম আলীসহ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব হাসিবুল ইসলাম। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আনোয়ারুল ইসলাম।