পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
১৪ ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. লিয়াকত সালমান। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাস সুমিত।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মিন্নাত আলী,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান,
উপজেলা সমাজসেবা অফিসার রবিউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম ও ইন্সপেক্টর দুলাল হোসেন, বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরজুন, পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জাম্মেল হক কাজী, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবীদের স্বজন, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
এর আগে দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।









