পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় বিএনপির উদ্যোগে বাংলা নতুন বছর উপলক্ষে বৈশাখী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখী আনন্দ শোভাযাত্রাটি পৌর সদরের বিএনপির (একাংশ) এর কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সদ্য সাবেক মেয়র আল মামুন খানের তত্বাবধানে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি রোকুনুজ্জামান আলম।

এসময় জিয়া পরিষদের সভাপতি ও প্রেস ক্লাবের উপদেষ্টা নাজমুল ইসলাম মুক্তা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আলিফ হোসেন ডিপ, পৌর যুবদলের সাবেক সিনিঃ সহ সভাপতি আব্দুর জব্বার চাঁন্দু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও সমর্থক উপস্থিত ছিলেন।









