রাজশাহী

পুঠিয়ায় নবনির্বাচিত এমপি নজরুল মন্ডলের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় রাজশাহী- ৫  (পুঠিয়া- আসনের) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতেই ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বিএমডিএ’র সহকারী প্রকৌশলী  হানিফ শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আখতার জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার রবিউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, পৌর বিএনপির সভাপতি  বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন,
সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো,, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, উপজেলা কৃষক দলের সভাপতি রিপন রেজা, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, পুঠিয়া উপজেলার উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবশেষে তিনি সকলকে একযোগে কাজ করে পুঠিয়াকে একটি উন্নত, আধুনিক উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।