রাজশাহী

পুঠিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

নিউজ ডেস্ক১ মার্চ ২০২৫১ মিনিট পড়া

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা:

রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী শিহাব আলীকে (২৫) গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে ভিকটিমের বাবা-মাও অংশগ্রহণ করে।

শনিবার (১ মার্চ) বিকাল পাঁচটার দিকে পুঠিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে এ মানববন্ধন করা হয়। ভিকটিম নুসরাত ফারিয়া পুঠিয়া মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সে পুঠিয়ার সরিষাবাড়ী গায়েনপাড়া এলাকার আবুল কালামের মেয়ে।

ভিকটিমের বাবা জানান, মুদি দোকানদার শিহাব তাদের প্রতিবেশী। বুধবার সন্ধ্যায় তার মেয়ে ছাড়া বাড়িতে কেউ ছিল না। আমার মেয়ে মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিল। সেসময় লম্পট শিহাব বাড়িতে প্রবেশ করে ঘরের মধ্যে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন তার মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে শিহাব পালিয়ে যায়।

প্রতিবেশী সোহাগ জানান, লম্পট শিহাবের বিরুদ্ধে আগের তিনটি নারী ঘটিত অভিযোগ রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেছে। একমাত্র আসামি শিহাব পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।