রাজশাহীর খবর

পুঠিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন- সভাপতি কে এম রেজা, সম্পাদক রুবেল

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২৫৩ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক কে এম রেজাকে (দৈনিক যুগান্তর) সভাপতি ও আরিফুল হক রুবেলকে (দৈনিক মানবজমিন) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা করা হয়েছে।শুক্রবার (৪ জুলাই) দুপুরে পুঠিয়া প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. আরিফ সাদাত এর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আরিফ সাদাত (দৈনিক নয়া দিগন্ত), সহ- সভাপতি রফিকুল ইসলাম রফিক (দৈনিক উপচার), ১নং যুগ্ম সাধারণসম্পাদক- এস এম হাসানুল ইসলাম সেন্টু (দৈনিক সময়ের কাগজ), ২নং যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসাদ কামাল (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক- ১ রকিবুল হাসান সনি (দৈনিক সময়ের আলো) ও সাংগঠনিক সম্পাদক- ২ সোহানুর রহমান (দৈনিক যায়যায় কাল), অর্থ বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), দপ্তর সম্পাদক ইমাম হোসেন (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), প্রচার  ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম (ক্যামেরাম্যান ’ডিবিসি নিউজ টিভি’ এনসিএ), ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান কালু (দৈনিক বাংলাদেশ সমাচার)। এ ছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন- মাহবুবুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মাহফুজুর রহমান তুহিন (দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডট কম), মেহেদী দাম (রাজশাহীর সময় ডট কম)।


এদিকে জরুরী সভায় সংগঠনের অভ্যান্তরীণ নানা সিদ্ধান্ত হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজন এবং পুঠিয়ায় জনদূর্ভোগ, ঘুষ-দুর্নীতি, পরিবেশ ধ্বংস, উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে সকল সদস্য নিজ নিজ সংবাদ প্রত্রের জন্য প্রতিবেদন তৈরীর বিষয়টিকে গুরুত্ব দিবে এই কমিটি।

সভায় সভাপতি কে এম রেজা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সর্বদা পেশাদারিত্ব বজায় রাখার বিষয়টিকে আমরা অধিক সহকারে দেখছি। এটি না হলে একজন সাংবাদিক সমাজে কাঙ্খিত পরিবর্তনে সহায়ক হতে পারবে না। সাংবাদিকের যে ভূমিকা তা যথাযথ রাখা তার পক্ষে সম্ভব হবে না।

এছাড়াও পুঠিয়ায় সাংবাদিক সংগঠনের নামে ইতিপূর্বে যারা দুর্বৃত্তপনা করেছে, নানা অন্যায় কাজে জড়িয়ে পেশাকে কলঙ্কিত-কুলুষিত করেছে তাদের কারণে সমাজে এ পেশাকে সম্পর্কে একটি নেতিবাচক ধারণা প্রচলিত আছে। সেই ধারণাকে দূর করে একটি স্বচ্ছ, সিন্ডিকেটমুক্ত, আপোষহীন, বৈষ্যমহীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিই আমাদের লক্ষ্য।

বক্তব্যে সাধারণ সম্পাদক আরিফুল হক রুবেল বলেন, আমাদের সাংবাদিকতা হবে সত্যের পক্ষে, শোষিত মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, একটি কল্যাণ রাষ্ট্রের জন্য। আমরা হতে চাই গণমানুষের কণ্ঠ, সাহসের সারথী। আমরা সাংবাদিতাকে সত্যিকার অর্থে সমাজের আয়নায় রূপ দিতে চাই। যেখানে মানুষের দুঃখ দুর্দশা, জীবনের গল্পগুলো শব্দে শব্দে ফুটে ওঠবে। আর এজন্য ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা আমাদের পুঠিয়া প্রেস ক্লাব কাজ করবে মানুষের জন্য, পুঠিয়া উপজেলাবাসীর জন্য।