নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে সেচ দেওয়ার জন্য জলমোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর প্রায় ১টার দিকে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিলে এ ঘটনা ঘটে।Geographic Reference
নিহত জাহাঙ্গীর আলম (৩২) উপজেলার যুগিশো এলাকার বাসিন্দা। তিনি চুক্তিভিত্তিকভাবে পল্লি চিকিৎসক শরীফ ডাক্তারের পুকুর দেখাশোনার কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আঙরার বিল এলাকায় পল্লী বিদ্যুতের একটি সংযোগ লাইন থেকে বিভিন্ন পুকুরে জলমোটর পরিচালনার জন্য বিদ্যুৎ সরবরাহ নেওয়া হয়। রোববার দুপুরে শরীফ ডাক্তারের পুকুরে সেচ দেওয়ার উদ্দেশ্যে জলমোটরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, জাহাঙ্গীর আলমের শরীর ভেজা ছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তার হাতের আঙুল সকেটের ভেতরে প্রবেশ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।সরকারী কর্মসংস্থান
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।









