সদ্য প্রকাশিত
চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত
দুর্ঘটনা

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দিনমজুরের

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দিনমজুরের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পুকুর খননের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ শেখ (৬০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মন্ডল বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ শেখ উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মন্ডল বাড়ির বাসিন্দা মিলন শিকদারের পুকুর খননের কাজে সকালে ৯ জন শ্রমিক অংশ নেন।

কিছু সময় কাজ করার পর শ্রমিকেরা নাশতার বিরতিতে ওপরে উঠে আসেন। তবে রোজা থাকায় হানিফ শেখ একাই আবার পুকুরে নেমে কাজ শুরু করেন।
সহকর্মী আব্বাস হাওলাদার জানান, পুকুরে জমে থাকা পানি সেচের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রের মুখ পরিষ্কার করতে গিয়ে হানিফ শেখ বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সহকর্মীরা।

সেখানের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’