সদ্য প্রকাশিত
খেলা

পিএসএলের পর্দা উঠছে বৃহস্পতিবার

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পিএসএলের পর্দা উঠছে বৃহস্পতিবার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের পর্দা উঠছে আগামীকাল বৃহস্পতিবার। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি।

উদ্বোধনী ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

২৫ দিন ব্যাপী এই টুর্নামেন্টে তিনটি কোয়ালিফাইং ও ফাইনালসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম আসরের মতো এবারও ৫টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল- ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি, লাহোর কোয়ালান্দার্স, কোয়েটা গ্লাডিয়েটর্স ও করাচি কিংস।

উল্লেখ্য এবারের পিএসএলে বাংলাদেশের হয়ে মাঠ মাতাবেন দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তারা দুজনেই পেশোয়ার জালমির হয়ে খেলবেন। এছাড়া কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে প্রথমবারের মত খেলবেন টাইগার সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ।

তারা সবাই ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শেষ করে পিএসএল খেলতে দুবাইতে যাবেন।

 

সূত্র: রাইজিংবিডি