সিল্কসিটিনিউজ ডেস্ক:
আমাদের স্বাস্থ্যের জন্য পালং শাক খুবই উপকারী। তবে যেকোনো কিছুই বেশি খেলে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা। পালং শাক খাওয়ার আগে তাই সতর্ক থাকা উচিত।
এ ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।

কিছু নিয়ম মেনে পালং শাক খেলে শরীরে কোনো সমস্যা হবে না। যেকোনো শাকই ভালোভাবে না ধুয়ে খাওয়া উচিত নয়। পালং শাকের ক্ষেত্রেও এই নিয়ম ভীষণভাবে প্রযোজ্য।
পালং শাক ভালোভাবে না ধুয়ে খেলে শাকের মধ্যে বালি, মাটি থেকে যাবে।
আর এগুলো পেটে গেলে অবধারিতভাবে বাড়বে পেটের সমস্যা। রোজ পাতে একটা শাক রাখতেই পারেন। তবে প্রতিদিনই পালং শাক খাওয়া উচিত নয়। এতে পেটের প্রবল সমস্যা দেখা দিতে পারে।
পালং শাক বেশি খাওয়া হয়ে গেলে বদহজম ও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তীব্রভাবে। পালং শাক বেশি খাওয়া হয়ে গেলে কিডনিতে পাথর হতে পারে। কারণ, এই শাকের মধ্যে রয়েছে প্রচুর অক্সালেট, যা কিডনির সমস্যার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
যাদের এমনিতেই পেটের সমস্যা রয়েছে, তারা পালং শাক খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। না হলে পেটে একাধিক অসুবিধা হতে পারে।
তাই পালং শাক খাওয়ার ব্যাপারে একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। সামান্য এদিক-ওদিক হলেই বাড়বে বিপদ।
সূত্র : এবিপি লাইভ









