সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
পাবনা

পাবনায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক২২ মার্চ ২০১৮১ মিনিট পড়া
পাবনায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনা সদর থানার ভাউডাঙ্গা দিয়ারপাড়া এলাকা থেকে দেশি-বিদেশি পিস্তল, শাটারগান, গুলিসহ আলম প্রামানিক ওরফে অস্ত্র আলম (৩৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব ১২, সিপিসি ২ এর সদস্যরা। গতকাল বুধবার রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আলম প্রামানিকের বাবার নাম চাঁদ আলী প্রামানিক।

পাবনা র‌্যাব ১২ সিপিসি এর স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) প্রণব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পাবনা সদর থানাধীন ভাউডাঙ্গা গাজির তেমাথা আলমের ওয়ার্কশপের সামনে একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসী মো. আলম প্রমানিককে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি পাইপ গান, একটি ম্যাগজিন, দুই  রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রণব কুমার সরকার আরো জানান, আলমের বিরুদ্ধে পাবনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।