সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী খালটি সংস্কার না করার কারণে প্রায় তিন মাস ধরে ধোলাইপাড়-দনিয়া সড়কটি পানির নিচে তলিয়ে আছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এ খালটি দেখার যেন কেউ নেই।
খালটি বর্জ্যে বোঝাই হওয়ার কারণে পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার পরিবেশ যেমন দূষিত হচ্ছে তেমনি স্থানীয়রা দূষিত পরিবেশে থেকে নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে। কারো কাছে প্রতিকার চেয়ে না পেয়ে স্থানীয়রা নাকে রুমাল দিয়ে পথ চলছেন। রাজধানীর ঢাকার মধ্যেই এ যেন এক অজানা ঢাকা।

সূত্র: কালের কণ্ঠ









