সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

পাংশায় মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০২৫১ মিনিট পড়া
পাংশায় মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

সিল্কসিটিনিউজে ডেস্ক:

রাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাদ উপজেলার পাট্টা ইউনিয়নের আশূরহাট গ্রামের হাজী শহিদ বিশ্বাসের ছেলে।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দীন।

পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন জানান, সাদ আশূরহাট থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। তিনি কাশেম মহাজনের ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাদ। তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক সাদকে রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করেন।  সেখানে তাকে নেওয়ার পথে সাদের অবস্থা বেশি খারাপ হয়। দ্রুত অ্যাম্বুলেন্সে সাদকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, মোটরসাইকেল সংঘর্ষে একজন মারা গেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ রয়েছে। আইনগত বিষয় মেনে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।