ছবিঘর

পর্দায় তাঁরা সমপ্রেমী

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কিছুদিন ধরে বিয়ের খবর নিয়ে চর্চায় আছেন রাশমিকা মানদানা। এরই মধ্যে জানা গেল, ‘ককটেল’ ছবির দ্বিতীয় কিস্তি ‘ককটেল ২’ ছবিতে দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকবেন কৃতি শ্যানন ও শহিদ কাপুর। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’-এর প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সাইফ আলী খান ও ডায়ানা পেন্টি।

জানা গেছে, এই কিস্তিতে কৃতি ও রাশমিকাকে সমকামী দম্পতি হিসেবে দেখা যাবে। ছবিটিতে বর্তমান সময়ের ত্রিভুজ প্রেম ও সম্পর্কের গল্প দেখানো হবে।
‘ককটেল ২’-এর পরিচালক হোমি আদাজানিয়া আগেই জানিয়েছিলেন, এরই মধ্যে তিনি শুটিং শেষ করেছেন। ইনস্টাগ্রামে টিমের সঙ্গে একটি ছবি শেয়ারও করেছিলেন।

ছবিতে শহিদ কাপুর, রাশমিকা মানদানা, কৃতি শ্যানন ও হোমিকে একসঙ্গে কেক কাটতে দেখা গিয়েছিল। ছবিটি শেয়ার করে হোমি লিখেছেন, ‘এই ছবিটা বিশেষ ছিল। এই অসাধারণ ক্রুুদের প্রতি আমার ভালোবাসা।’ ‘ককটেল ২’-এর মুক্তির কোনো আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে বলা হচ্ছে, ছবিটি সেপ্টেম্বরে মুক্তি পাবে।

শহিদ কাপুরের ছবি ‘ও রোমিও’ মুক্তির পর ভালো ব্যবসা করছে। তাই এই রেশের মধ্যে ‘ককটেল ২’ মুক্তি দিতে চান না পরিচালক।