ধর্ম

পরিবারের সদস্যদের নামাজি বানাতে যেই দোয়া করবেন

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিজের সন্তানাদি বা পরিবারের অন্য সদস্যদের নামাজি বানাতে আমরা নিচের দোয়াটি পাঠ করতে পারি। এটি কোরআনের একটি আয়াত। আশা করা যায়, এতে ভালো ফলাফল পাওয়া যাবে-

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

উচ্চারণ: ‘রাব্বিজ আলনী মুক্বীমাস স্বালা-তি ওয়ামিন যুররিয়্যাতি, রাব্বানা ওয়াতাক্বাব্বাল দুআ।’

অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য হতেও।

হে আমাদের প্রতিপালক! আমার দোয়া কবুল করো।