রাজশাহী

পবায় সন্তানকে ব্লেড দিয়ে কাটার পর মায়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় স্বামীর ওপর অভিমান করে সন্তানকে ব্লেড দিয়ে জখম করে মা নিজেই আত্মহত্যা করেছেন। এ ঘটনায় লাশের পাশে নিহতের তিনমাসের শিশু আঁখিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই নারী রামচন্দ্রপুর গ্রামের আকিরুলের স্ত্রী শাকিলা বেগম (২০)।

 

শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার পারিলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

পবার পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বারি ভুলু সিল্কসিটি নিউজকে জানান, আজ দুপুরে শাকিলার সঙ্গে স্বামী আকিরুল ইসলামের ৫০০ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। তার কিছুক্ষণ পরে স্বামী আকিরুল তার নিজের চায়ের দোকানে চলে আসেন।

 

তার কিছুক্ষণ পরে হঠাৎ করে শিশু আঁখি চিৎকার দিকে কাঁদতে থাকে। এতে বাড়ির সদস্যরা ছুটে এসে তার ঘরের কাছে ডাকাডাকি করে। তবে দরজার সামনে শাকিলকে কয়েকবার ডাকার পরেও দরজা না খোলায় বাড়ির লোকেরা দরজা ভেঙে ফেলে। এসময় তারা শাকিলাকে ঘরের বাশের খুটিতে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকতে দেখে।

 

স্থানীয়রা জানান, শিশু আঁখিকে ব্লেড দিয়ে আঘাত করার কারণে চোয়াল থেকে থুতনি পর্যন্ত কাটার চিহ্ন রয়েছে। আহত আঁখিকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেষে বাড়িতে নেওয়া হয়েছে।

 

পবা থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী সিল্কসিটি নিউজকে জানান, পবার রামচন্দ্রপুরে এক গৃহবধু আত্মহত্যা করার কথা তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

স/অ