নিজস্ব প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী জেলা ছাত্রদল এর সদস্য সচিব মো: আল- আমিন এর পক্ষ থেকে রাজশাহী জেলার অন্তর্গত পবা উপজেলার দারুল কুরআন আল- ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ই জানুয়ারি) বিকেলে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য, আসলাম, পারবেজ আহমেদ পলাশ,নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স,দূর্গাপুর পৌরসভার যুগ্ম আহ্বায়ক, শাহাদাৎ হোসেন, আল সাইফ জীবন, পারিলা ইউনিয়ন সভাপতি হুমায়ূন কবির, বড়গাছি ইউনিয়ন সভাপতি মাসুম কবির,হরিপুর ইউনিয়ন সভাপতি আমিন আল মারুফ,হরিয়ান ইউনিয়ন সভাপতি সাকিব, বড়গাছি ইউনিয়ন সাধারণ সম্পাদক শামীম রেজা, নওহাটা পৌরসভার সদস্য, সাব্বির, অরন্য প্রমুখ।

এইসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।









