সদ্য প্রকাশিত
বিচিত্র

পথের মধ্যেই আচমকা পকেটের ফোনে আগুন! ভয়াবহ ঘটনায় ছড়াল চাঞ্চল্য

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
পথের মধ্যেই আচমকা পকেটের ফোনে আগুন! ভয়াবহ ঘটনায় ছড়াল চাঞ্চল্য

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাইকে করে যাচ্ছিলেন তিনি। আচমকাই তাঁর পকেটের মধ্যে রাখা জায়ামি রেডমি নোট ৪ ফোনটি ফেটে গেল! এমনই অদ্ভুত ঘটনার শিকার হয়েছেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ভাবানা সূর্যকিরণ নামের এক যুবক।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র জানাচ্ছে, গত সপ্তাহের শেষে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাভুলাপালেম অঞ্চলে ঘটে এমনই দুর্ঘটনা। ফোনে লেগে যাওয়া আগুনে ওই যুবকের উরুর খানিকটা অংশ ঝলসে গিয়েছে। তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।

সূর্যকিরণ ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন ফোনটি। গোটা ঘটনায় বিস্মিত ওয়াকিবহালমহল। কেননা, মোবাইলে বিস্ফোরণের ঘটনা খুব বিরল না হলেও এর আগে যতগুলি বিস্ফোরণের ঘটনা শোনা গিয়েছে, তার প্রায় সব ক’টাই ঘটেছে ফোনে চার্জ দেওয়ার সময়ে। কিন্তু

এ ক্ষেত্রে ফোনটি পকেটে থাকা অবস্থাতেই যে ভাবে বিস্ফোরণ ঘটিয়েছে তা রীতিমতো ভীতির সঞ্চার করতে পারে গ্রাহকদের মধ্যে।

এ বছরের গোড়াতেই ভারতের বাজারে এসেছিল জায়ামি রেডমি নোট ৪। তার পর গত ৬ মাসে প্রায় ৫০ লক্ষ ফোন বিক্রি হয়েছে।